ফরিদপুর ০২ আসন হতে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জামাল হোসেন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ১১, ২০১৮

ফরিদপুর ০২ আসন হতে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জামাল হোসেন


সঞ্জিব দাস, ফরিদপুর থেকে ঃ
আসন্ন একাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর ০২ আসন থেকে প্রার্থী হতে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপ কমিটির সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক সাবেক ছাত্রনেতা এ্যাড. জামাল হোসেন মিয়া। 

শনিবার (১০ নভেম্বর) বিকেলে ধানমণ্ডির দলীয় কার্যালয় থেকে ফরিদপুর ০২ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এসময় তিনি তার নির্বাচনী এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মিসহ মিছিল নিয়ে ধানমণ্ডির দলীয় কার্যালয় যান। পরে সেখান থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।  

এ্যাড. জামাল হোসেন মিয়া বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপ কমিটির সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, বসুন্ধরা গ্রæপের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তরুন এই নেতা। 

এ ব্যাপারে জামাল হোসেন বলেন, আমি প্রচুর সাড়া পাচ্ছি এলাকার জনগনের কাছ থেকে। এ ক্ষেত্রে আমি তরুন থাকায় আরো বেশী ভালো হচ্ছে তাদের জন্য। সারাদিন কাজ করতে পারি জনগনের জন্য। আমি বিগত ২০ বছর যাবত এলাকার উন্নয়নে জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছি। 
তারা বিশ্বাস করে আমি নির্বাচিত হলে তারা বঞ্চিত হবে না। আমার এলাকার উন্নয়নের যে ধারাবাহিকতা রয়েছে সেটা ধরে রেখে বাকি অসম্পূর্ন যে সব কাজ রয়েছে সেগুলোর নিয়ে কাজ করবো। এরমধ্যে নগরকান্দা ও সালথায় একটি অর্নাস মার্ষ্টাস নিয়ে একটি পূনাঙ্গ বিশ্ববিদ্যায়ল স্থাপন, খেলাধুলার জন্য বড় স্টেডিয়াম নির্মান, দুই উপজেলার মানুষ কৃষির সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জরিত সেই কারনে দুই উপজেলায় দুটি বড় ধরনের হিমাঘড় নির্মান, দুই উপজেলায় দুটি বৃদ্ধাশ্রম নির্মান, গ্রামের প্রতিটি রাস্তাকে শহরের সাথে কানেকটিং করাসহ আরো কিছু পরিকল্পনা রয়েছে আমার।   

Post Top Ad

Responsive Ads Here