মো. শাকির আহম্মেদ, শ্রীমঙ্গল,প্রতিনিধি: উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক রবি/২০১৮-১৯ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ৪৬৩ জন কৃষকদের মাঝে প্রণোদনার ভূট্টা, সরিষা, বিটি বেগুন, বোরো বীজ, সার সহায়তা বিতরণ করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুমে শনিবার ১০(নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে মির্জাপুর,ভুনবীর, শ্রীমঙ্গল, সিন্দুরখান,কালাপুর, আশিদ্রোন,রাজঘাট, কালিঘাট,সাতগাঁও মোট ৯টি ইউনিয়নের ভুট্রা বীজ ৮০, সরিষা বীজ ১৩০,বিটি বেগুন ৩, বোরো ধানের বীজ ২৫০, মোট ৪৬৩ জনকে পূনবার্সনের প্রণোদনা বীজ-সার ও রাসায়নিক সার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
এসময় বিতরনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং শ্রীমঙ্গল ইউ,পি চেয়ারম্যান ভানুলাল, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন মোনালিসা সুইটি, কৃষি কর্মকর্তাসহ নয়টি কৃষকরা।

