রাঙামাটিতে অস্ত্রসহ জেএসএস কর্মী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ১০, ২০১৮

রাঙামাটিতে অস্ত্রসহ জেএসএস কর্মী আটক

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:-রাঙামাটিতে অবৈধ অস্ত্রসহ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। আটকৃর্তের নাম- আনন্দ সুদন চাকমা (বিজয় চাকমা) (৪৬)। শনিবার সকালে শহরের তবলছড়ি পুরাতন পুলিশ লাইন এলাকায় থেকে তাকে আটক করা হয়। আটক আনন্দ সুদন চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি জেলা শাখার চাঁদা সংগ্রহকারী বলে প্রাথমীক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি শহরের তবলছড়ি পুরাতন পুলিশ লাইন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে যৌথবাহিনীর একটি বিশেষ দল। এ সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কর্মী আনন্দ সুদন চাকমা সেখানে অবস্থান করছিল। পরে যৌথবাহিনীর হাতে সে আটক হয়। এসময় তাকে তল্লাশী চালিয়ে উদ্ধার করা হয়। একটি পিস্তল ও ০৪ রাউন্ড গুলি।

যৌথবাহিনীর একটি সূত্রে জানায়, পিস্তল ও গুলিসহ হাতে নাতে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনন্দ সুদন চাকমা নিজেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি জেলা শাখার চাঁদা সংগ্রহকারী কর্মী বলে দাবি করেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি জেলার প্রধান চাঁদা সংগ্রহকারী জ্ঞান শংকরের হয়ে কাজ করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

এব্যাপারে রাঙামাটি কোতয়ালী থানার কর্মকর্তা এএস আই আল আমীন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক আনন্দ সুদন চাকমা বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here