জনবিচ্ছিন্ন প্রার্থীদের বর্জন করুন- রাঙামাটিতে নৌকার প্রার্থী দীপংকর তালুকদার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ১১, ২০১৮

জনবিচ্ছিন্ন প্রার্থীদের বর্জন করুন- রাঙামাটিতে নৌকার প্রার্থী দীপংকর তালুকদার

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হওয়ার পরপরই রাঙামাটি ২৯৯নং আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার সভাসহ ও জনসংযোগ শুরু করেছেন।  

জনসংযোগে অত্র আসনে অন্যন্যা প্রার্থীদের ইঙ্গিত করে তিনি বলেছেন, যেসব প্রার্থী কখনো জনগণের পাশে ছিল না ও সামাজিক কর্মকান্ডে থেকে নিয়োজিত ছিল না, সেসব জনবিচ্ছিন্ন প্রার্থীদের ভোটারদের প্রতি বর্জন করার আহব্বান জানিয়েছেন ।মঙ্গলবার দুপুরে বাঘাইছড়ির বঙ্গতলী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক পথসভায় ও জনসংযোগে তিনি এসব কথা বলেন। 
দীপংকর তালুকদার বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পাহাড়ের শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাংলাদেশ আওয়ামীলীগ তথা নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালী করার জন্য সর্বস্তরের জনসাধারনকে আহবান জানান।পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বিগত সময়ে অস্ত্রের মুখে ভোটারদের জিম্মি করে ভোট ডাকাতি করেছিল। সুষম উন্নয়নের নামে ভোটারদের ভোট হরণ করা হয়েছে। কিন্তু সুষম উন্নয়ন তো দুরের কথা দুর সময়েও তাদের পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, উন্নয়ন কর্মকান্ডে অতীতের অন্য সব সরকারের চেয়ে আওয়ামীলীগ সরকারই সব চেয়ে বেশি উন্নয়ন করেছে। সরকার দুই মেয়াদে পাহাড়ে যা উন্নয়ন করেছে তা আজ দৃশ্যমান। এসময় বাঘাইছড়ির বঙ্গতলী ইউনিয়ন বসবাসরত জনসাধারণের দাবির প্রেক্ষিতি করেঙ্গাতলী বাজার হতে রুপকারী ইউনিয়নের সাথে যোগাযোগ ব্যবস্তার সার্থে করেঙ্গাতলী ব্রীজ করে দেওয়ার প্রতিশ্রæতি দেন।
বাঘাইছড়ির বঙ্গতলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রনজিৎ দাশের সভাপতিত্বে সভায় রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি হাজী কামাল উদ্দিন, বাঘাইছড়ির বঙ্গতলী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নিকাশ দেসহ অন্যন্যা নতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

Post Top Ad

Responsive Ads Here