ফরিদপুর-০৪ আসনের নির্বাচনে বিএনপি প্রার্থী খন্দকার সেলিমের প্রচারনা শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ১২, ২০১৮

ফরিদপুর-০৪ আসনের নির্বাচনে বিএনপি প্রার্থী খন্দকার সেলিমের প্রচারনা শুরু


ফরিদপুর প্রতিনিধি :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার দুপুরে ফরিদপুর-৪ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারনা শুরু করেছে চরভদ্রাসন উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন।  

দুপুরে বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার ইকবাল হোসেন সেলিম উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে আসলে কয়েক হাজার কর্মী সমর্থক তাকে শুভেচ্ছা জানায়। 

পরে বিভিন্ন ইউনিয়ন হতে আসা কর্মী সমর্থকের বিশাল এক মিছিল নিয়ে রোকন উদ্দিন স:বালিকা উচ্চ বিদ্যালয় সড়ক ও পাইলট হাইস্কুল সড়ক হয়ে সদর বাজার প্রদক্ষীন করে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সভা করেন। 

সভায় বিএনপি’র প্রার্থী খন্দকার ইকবাল হোসেন সেলিম উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন‘ এখন সময় এসেছে ঘুড়ে দাড়ানোর, ভাঙা উপজেলা পরিষদের নির্বাচনে আপনারা আমাকে ত্রিশ হাজার ভোট দিয়েছেন, এ আসনে আওয়ামীলীগের প্রতিদ্বন্দী আওয়ামীলীগ তাই বিএনপি’র ভোট যেন নষ্ট না হয়, বিএনপি’র ভোট বিএনপি’র বাক্সে পরলে আমাদের জয় নিশ্চিত’। 

উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ মোতাজ্জেল হোসেন মৃধার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব মোল্যা, চরভদ্রাসন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও হরিরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আমীর হোসেন খান, সাধারন সম্পাদক মোঃ কুদ্দুস আলী, যুবদলের সাবেক সভাপতি আরমান আলী সর্দার, হরিরামপুর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক কে.এম.মঞ্জুরুল হক পিন্টু, প্রচার সম্পদক নিশাদ বেগ, স্বেচ্ছাসেবক দলের সোলায়মান ও মোঃ কাঞ্চন প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here