ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সিলভার কার্প লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু সিদ্দিকী সোমবার রাতে দিল্লীর এক হাসপাতালে মৃত্যু বরণ করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
তিনি স্ত্রী, দুই পুত্র,আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি কোমরপুরের বিশিষ্ট সমাজসেবক সৈয়দ হায়দার আলীর পুত্র। পারিবারিক সূএ জানায়, তিনি দীর্ঘদিন যাবৎ লিভার সংক্রান্ত জটিল রোগে ভুগছিলেন এবং দিল্লীর এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সোমবার রাতে তিনি ঐ হাসপাতালেই মৃত্যুবরণ করেন। পরের দিন তার মরদেহ দিল্লী থেকে ঢাকার বারডেম হাসপাতালে এনে হিমাগারে রাখা হয়। আজ বুধবার রাজধানীর গুলশানের আজাদ মসজিদে বাদ আসর তার জানাজা শেষে দাফন করা হয়।
