নাজমুল হাসান নিরব,চরভদ্রাসন প্রতিনিধি-ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের হাজিডাঙ্গী গ্রামের প্রধান সড়কের পাশ্ববর্তী এলাকায় ৫০টি কম্বল বিতরন করা হয়।
মঙ্গলবার সন্ধা ৭ টার দিকে উক্ত গ্রামের সুইচগেট সংলগ্ন এলাকায় উপজেলা নিবার্হী অফিসার জেসমিন সুলতানার উদ্যোগে এই কম্বল বিতরন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা গোপনীয় সহায়ক বিদ্যাধর মন্ডল , পিআইবিও’র অফিস সহায়ক কামাল হোসেন।
এ সময় উপজেলা নিবার্হী অফিসার জেসমিন সুলতানা জানান,“এখন থেকে প্রতিদিনই উপজেলা বিভিন্ন স্থানে অসহায় দুস্থ্যদের মধ্যে কম্বল বিতরন অব্যাহত থাকবে”।
