নাজমুল হাসান নিরব, চরভদ্রাসন প্রতিনিধি- একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি মনোনীত ফরিদপুর-৪ আসনের প্রার্থী ও ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এর নের্তৃত্বে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ঐক্যফ্রন্ট প্রার্থী খন্দকার ইকবাল হোসেন সেলিম উপজেলার তৃণমূল পর্যায়ে গণসংযোগ করতে আসার খবর পেয়ে নেতাকর্মীরা দূর দুরান্ত থেকে ছুটে এসে উপজেলা বিএনপি কার্যালয়ে জড়ো হতে থাকেন। দুপুর ১২ টার দিকে প্রিয় প্রার্থীকে কাছে পেয়ে উপজেলা সদর বাজারের অলিগলি ছেয়ে ফেলেন নির্বাচনী মিছিল দিয়ে। পরে চরভদ্রাসন গালর্স স্কুল রোডে এক পথসভা করেন তারা। এ সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ মোতাজ্জেল হোসেন মৃধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাজোট প্রার্থী খন্দকার ইকবাল হোসেন সেলিম। পথ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আমীর হোসেন খান, সাধারন সম্পাদক আঃ কুদ্দুস আলী, রিফাত বেগ, বিএনপি নেতা মোঃ আইয়ুব আলী, আঃ ওহাব স্থানীয় যুবদল নেতা আঃ ওহাব মোল্যা, আসাদুজ্জামান কাঞ্চন, স্বেচ্ছাসেব দলের ফরহাদ হোসেন মৃধা, ছুলাইমান খালাসী ও ছাত্রদল নেতা জানে আলম প্রমূখ। সভায় মহাজোট প্রার্থী খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, “ ৩০ ডিসেম্বরের নির্বাচন শুধু পাল্টামেন্টে যাওয়ার নির্বাচন নয়। এ নির্বাচন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করার আন্দোলন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন। তাই স্থানীয় নেতাকর্মীদেরকে তিনি হিংসা বিদ্বেষ ভুলে কোমরে গামছা বেঁধে বোট আন্দোলনে জয়ী হওয়ার আহবান জানান”।


