নিজস্ব প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ রাউজান আসনে মহাজোটের প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরী নৌকা প্রতিকের প্রচারণায় রাউজান ডাবুয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণ সংযোগ ও পথসভা করেন।
তিনি ১২ ডিসেম্বর বুধবার সকাল থেকে রাউজানের ডাবুয়া ইউনিয়নের দক্ষিণ হিংগলা কলমপতি, উত্তর হিংগলা, সুড়ঙ্গা, হাসান খীল, পুর্ব ডাবুয়া, পশ্চিম ডাবুয়া, কেউকদাইর এলাকায় গনসংযোগ করেন । তার প্রতিটি গণসংযোগ ও পথসভায় নৌকার সমর্থকদের ঢল নামে । এতে নৌকা প্রতিকে পক্ষে ভোট চেয়ে আওয়ামীলীগ কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবমুখর হয়ে ওঠে পথসভা গুলো ।
এসব গণসংযোগ পথসভায় বক্তব্য রাখেন মাহাজোটের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী । তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন- আমি বিগত দশ বছর ধরে রাউজানের মানুষের জন্য কাজ করে গেছি । মহাজোট সবরকারের শাসন আমলে আমি রাউজানের প্রত্যেকটি ইউনিয়ন ও পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। এবং অনেক কাজ চলমান রয়েছে। আগামি ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি দিন আমার জন্য আপনাদের কষ্ট করতে হবে। দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, আপনাদের মূল্যবান ভোটটি নৌকা প্রতিকে দিয়ে আমাকে আবারো রাউজানের উন্নয়নের কাজ করার সুযোগ দিন । এসময় গণ সংযোগ ও পথসভায় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহম্মদ, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ,উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল, ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট সৈয়দ কামাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুউদ্দিন চৌধুরী সাইফু, ডাঃ জয়ব্রত দাশ, মেম্বার ওবাইদুল হক চৌধুরী, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন, তপন দে, মেম্বার নুরুল আলম, আজাদ হোসেন, মেম্বার আবুল কালাম, মেম্বার শীতল শীল, মেম্বার মিটু শীল, মেম্বার জাহাঙ্গীর আলম, মোরশেদ চৌধুরী, যুবলীগ নেতা আসাদ, যুবলীগ নেতা নাজিম উদ্দিন, আসাদ, দৌলত, টিপু সুলতান, নুরুন্নবী, সাবের উদ্দিন ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন, নাসির উদ্দিন প্রমুখ ।

