উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৩, ২০১৮

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী


সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :  উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে ফরিদপুরের দুটি পথসভায় নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দূর্নীতি হয়, আর নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয় তা আজ প্রমানিত। আর সেই উন্নয়নের ধারাবাকিতা থাকা দরকার। বিএনপি জামায়াত ক্ষমতায় থাকতে দেশ পিছিয়ে গিয়েছিলো। আমরা ক্ষমতায় এসে দেশকে উন্নয়নের চরম শিখরে নিয়ে গেছি। বিএনপি ক্ষমতায় থাকতে দেশ দূর্নীতিতে পাচঁ বার চ্যাম্পিয়ান হয়েছিলো। আমরা ক্ষমতায় এসে দেশকে সেই জায়গা থেকে বের করে আনতে সক্ষম হয়েছি। এসময় ফরিদপুর বাসীকে তিনি বলেন আবার দল ক্ষমতায় আসলে ফরিদপুরকে বিভাগ ঘোষনা করা হবে। যারা যুদ্ধ অপরাধের সাথে জরিত তাদের সাথে নিয়ে বিএনপি ভোট যুদ্ধে নেমেছে। আর এই নির্বাচনে আপনারা ভোটের মাধ্যমে তাদেরকে প্রতিহত করুন। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের কোমরপুরে আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। 

কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও জেলা যুবলীগের আহবায়ক এসএম ফুয়াদের পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তার বোন শেখ রেহেনা, ফরিদপুর ০৩ আসনের প্রার্থী, আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহম্মদ হোসেন, যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্লা মোহাম্মদ কাওসার, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার,  জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, কোতয়ালী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামসুল আলম চৌধুরী, শহর আওয়ামীলীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম  প্রমুখ।   

তিনি এর আগে ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রামে আরেকটি পথ সভায় বক্তব্য রাখেন সেখানে তিনি বলেন আওয়ামীলীগ ক্ষমতায় না আসলে পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে যাবে। এই জন্য আওয়ামীলীগকে আবার ক্ষমতায় আনতে হবে আপনাদের। তিনি বলেন দেশে যখন আওয়ামীলীগ ক্ষমতায় থাকে দেশ তখন সামনের দিকে এগিয়ে যায়। এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে উন্নয়ন হয়। আর বিএনপি যখন ক্ষমতায় থাকে দেশ তখন পিছিয়ে যায়। তিনি আরো বলেন আমরা জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি। আমরা বিদ্যুতের ব্যাপক উন্নতি করেছি। বাংলার মানুষকে যেন আর অন্ধকারে থাকতে না হয় সেজন্য আগামীতে ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করা হবে। সম্পূর্ণ নিজস্ব তহবিলে এ এলাকায় আপনাদের স্বপ্নের পদ¥া সেতুর নির্মান কাজ দ্রæত এগিয়ে চলছে। পদ্মা সেতুর নির্মান কাজ সম্পন্ন করা সহ দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আপনারা নৌকায় ভোট দিন।   

ভাঙ্গা উপজেলা আ-লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের প্রার্থী আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহসহ অন্যরা। 

এদিকে তার আগমনে ও জনসভা ঘিরে ফরিদপুরে ছিলো উৎসবের আমেজ। সর্ব স্তরের নেতাকর্মীরা নেত্রীর আগমন উপলক্ষে উদ্দীপিত ও উচ্ছ¡সিত হয়ে উঠে। সর্বত্র ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রী গোপালগঞ্জ থেকে ফরিদপুরে আসার পথে মহাসড়কের দুপাশ দিয়ে সাধারন জনগন তাকে অর্ভ্যথনা জানায়।  এসকল জনসভা গুলো ছিলো জনসমাগমে কানায় কানায় পুরিপূর্ন। 

এ দুটি জনসভা সফল করতে দলের নেতাকর্মী এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্র্রস্তÍতি নেওয়া হয়েছিলো হাতে।#

Post Top Ad

Responsive Ads Here