নাঈম আবদুল্লাহ :আজ ১২ ডিসেম্বর ২০১৮,(শনিবার), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ফান্ড এস.এম.ই. প্রেজেন্টস আন্তঃবিশ্ববিদ্যালয় ইনোভেশন আইডিয়া কন্টেস্টে চাম্পিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(আই.বি.এ.), এবং রানার আপ ব্রাক ইউনিভার্সিটি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ফান্ড এস.এম.ই. প্রেজেন্টস আন্তঃবিশ্ববিদ্যালয় ইনোভেশন আইডিয়া কন্টেস্টে-২০১৮ এ দেশের সরকারি, বে-সরকারি মোট ৬৪ টি বিশ্ববিদ্যালয় প্রায় ৫৫০ আইডিয়া নিয়ে এতে অংশগ্রহন করে। এই আইডিয়াগুলোকে দুই স্তরে বাচাই করে আজ আজ ১২ ডিসেম্বর ২০১৮,(শনিবার), টপ ১০ বিশ্ববিদ্যালইয়ের ফাইনাল অনুষ্ঠিত হয়। আজ সকাল ৯ঃ৪৫ মিনিটে ইনোভেশন আইডিয়া কন্টেস্টে-২০১৮ উদ্বোধন করেন প্রধান অতিথি উপচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন বিশেষ অতিথি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হুমায়ন কবীর, মোঃ মাসুদ চৌধরী, মোঃ খালিদ হাসান, প্রধান সমন্বয়ক আলভী রিয়াসাত মালিক, এবং ক্লাবের পক্ষ থেকে জাতীয় কবি কাজী নজ্রুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সাধারন-সম্পাদক সালমান আল মামুন বক্তব্য রাখেন।
আন্তঃবিশ্ববিদ্যালয় ইনোভেশন আইডিয়া কন্টেস্টে-২০১৮ এর চাম্পিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(আই.বি.এ.) কে ১ম পুরুষ্কার হিসেবে ১৫,০০০ টাকা হাতে তুলে দেন উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, এবং রানার আপ ব্রাক ইউনিভার্সিটিকে ৫,০০০ টাকা পুরুষ্কার দেন, সাথে ১০ টি বিশ্ববিদ্যালয় টিম কে সার্টিফিকেট, ক্রেস্ট, অনলাইন ট্রেনিং এর সুযোগ সহ বিভিন্ন ধরনের পুরুষ্ক্রা দেওয়া হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি অমিত হাসান রনি বলেন, এই ধরনের আন্তঃবিশ্ববিদ্যালয় ইনোভেশন আইডিয়া কন্টেস্টের আয়োজন এই বিশ্ববিদ্যালয় প্রথম, এই আয়োজন আমরা করতে পেরে অনেক গর্বিত, তিনি আরো বলেন ভবিষ্যতে আরও কিছু প্রোগ্রাম করার জন্য এই ক্যারিয়ার ক্লাব কাজ করে যাচ্ছে।

