হারুন অর রশিদ দোয়ারাবাজার প্রতিনিধিঃসুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনে জাতীয় পাটি লাঙল প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন। বুধবার বিকালে দোয়ারাবাজারের প্রাণ কেন্দ্র ভূমি অফিস সংলগ্ন হরতকী তলায় জাতীয় পাটির উপজেলা সভাপতিও কেন্দ্রীয় জাপা নেতা জাহাঙ্গীর আলম তরুন উদীয়মান নেতা এডভোকেট হিমেল এর লাঙল প্রতীকের নির্বাচনী প্রচারনার জন্য অফিস উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন জাতীয় পাটি ঐক্যবদ্ধ, আমি দলীয় মনোনয়ন না পেলেও জাতীয় পাটি এরশাদ মনোনীত এডভোকেট হিমেলের লাঙল প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করলাম। তিনি আরও বলেন জাতীয় পাটি ছাতক দোয়ারা আসনে ভাল অবস্থানে রয়েছে, এখন ছাতক দোয়ারা আসনে ভোটাররা মাটির টানে এগিয়ে চলছে, তাই এডভোকেট নাজমুল হুদা হিমেল দোয়ারাবাজার উপজেলার একক প্রার্থী তাই তার অবস্থা খুবই ভাল। ৩০ ডিসেম্বর নির্বাচনে লাঙলের বিজয়ের সম্ভাবনা রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারা আসনের জাতীয় পাটি মনোনীত প্রার্থী সুনামগঞ্জ জেলা যুবসংহতির যুগ্ন সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্র নেতা এডভোকেট নাজমুল হুদা হিমেল,জাতীয় পাটির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হেলালী, আবাদী কৃষক নেতা ডাঃ আব্দুল আওয়াল, উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ মুক্তিযোদ্ধা আব্দুস ছোবান, যুবসংহতি নেতা মুজিবুর রহমান,
এখলাছুর রহমান, কেচরা মিয়া, এ দিকে সন্ধ্যায় উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বোগলাবাজারে জাতীয় পাটির লাঙল বিজয়ের লক্ষে গনসংযোগ ও পথসভা করেন।

