নাটোর-১ আসনে আনুষ্ঠানিকভাবে সকল প্রার্থীর প্রচারণা শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ১১, ২০১৮

নাটোর-১ আসনে আনুষ্ঠানিকভাবে সকল প্রার্থীর প্রচারণা শুরু

নাহিদ হোসেন নাটোর প্রতিনিধি : প্রতীক পাওয়ার পর থেকেই নাটোরের লালপুরে বড় তিন দলের প্রচার প্রচারণা শুরু হয়েছে। সোমবার প্রতীক পাওয়ার পরেই পুরো উপজেলায় উৎসবের আমেজে নির্বাচনী প্রচারণা শুরু হয়।

 সন্ধ্যার পর থেকেই বিভিন্ন মিছিলের শ্লোগানে মুখোরিত হয় উপজেলার দশটি ইউনিয়ন ও পৌরসভার আনাচে কানাচে। শহর থেকে অজো পাড়া গায়ের চায়ের স্টলে জটলা বাঁধে নেতা কর্মীরা। শুরু হয় চায়ের উৎসব।
 সোমবার সন্ধ্যায় লালপুর ত্রিমোহণী এলাকায় জাপা প্রার্থী আবু তালহার পক্ষে লাঙলের মিছিল বের করে উপজেলা জাপা ও অঙ্গসংগঠন। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা জাপা সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ও সাংগঠনিক সম্পাদক রজব আলী। এদিন সন্ধ্যার পরেই লালপুর বাগাতিপাড়ার প্রাণ কেন্দ্র গোপালপুর পৌর শহরে গনসংযোগ ও মিছিল করেন আওয়ামীলীগ প্রার্থী শহিদুল ইসলাম বকুল। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ সভাপতি রোখসানা মোর্তুজা লিলি, থানা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল, উপাধক্ষ্য বাবুল আক্তার, তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন রিপন। এছাড়া থানা আওয়ামীলীগের অন্যতম সদস্য আতাউর রহমান জার্জিসের নেতৃত্বে দুয়ারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কুদরত ই খুদা পনির, মিজানুর রহমান লিটন, হাবলু প্রমুখ। অপরদিকে  লালপুরের বিভিন্ন এলাকায় গনসংযোগ করেছেন ঐক্যফ্রন্ট প্রার্থী মনজুরুল ইসলাম বিমল, ওয়ার্কাস পার্টিও আনছার আলী দুলাল সহ অন্য প্রার্থীরা। এছাড়া মঙ্গলবার সকাল থেকেই গ্রামে গঞ্জে পোস্টার লাগানোই ব্যস্ত ছিলো সকল প্রার্থীর সমর্থকরা। এদিন দুপুর থেকেই মাইকিং প্রচারও শুরু হয়।

Post Top Ad

Responsive Ads Here