দোয়ারায় পাঁচ জয়ীতাকে পুরুষ্কার সম্মাননা প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ১১, ২০১৮

দোয়ারায় পাঁচ জয়ীতাকে পুরুষ্কার সম্মাননা প্রদান

হারুন অর রশিদ দোয়ারাবাজার-দোয়ারাবাজার উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়ীতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় পাঁচজন জয়ীতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।


সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জয়ীতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মিজানুর রহমান।জয়ীতা অন্বেষণে বাংলাদেশ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ।

সফল জননী হিসেবে সাফল্য অর্জনকারী নারী সদর ইউনিয়নের মংলারগাঁও গ্রামের রবীন্দ্র কুমার দাসের স্ত্রী প্রণতি বালা দাস, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী পান্ডারগাাঁও ইউনিয়নের নতুন কৃষ্ণ নগর গ্রামের জমির আলীর স্ত্রী ছালেহা বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী দোয়ারাবাজার সদর ইউনিয়নের দোয়ারা বাজারের মনোরঞ্জন দের কন্যা স্বর্নালী দে, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন গড়া নারী দোয়ারাবাজার সদর ইউনিয়নের মাছিমপুর গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী মোছা. সিতারা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী পান্ডারগাঁও ইউনিয়নের নতুন কৃষ্ণ নগর গ্রামের আকরম আলীর স্ত্রী শিউলি বেগম।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী মো. ইব্রাহীম আলী, অফিস সহায়ক নাজমুল হুদা, সেলাই প্রশিক্ষক মোছা. হাছিনা বেগম, নিপা রানী দাস প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here