মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর-১(সদর-মুজিবনগর) আসনে ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুনকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষে মেহেরপুর জেলা ছাত্রদলের নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন রফিক সিজারের নেতৃত্বে মেহেরপুর জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি ও বিএনপি’র মনোনীত প্রার্থী মাসুদ অরুন।
মিছিল ও পথসভায় মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাঈদ বীন রফিক সিজার,সিনিয়র সহ-সভাপতি মাসুদ ক্যালিম ডন,সহ-সভাপতি আকিব জাভেদ সেনজিন,তৌফিক এলাহী শাকিল,যুগ্ন সম্পাদক মাবুদ আলী,সহ-সাধারণ সম্পাদক লিংকন হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম,,প্রচার সম্পাদক বুলবুল হোসেন,দপ্তর সম্পাদক মাহফুজ রহমান সহ ছাত্রদলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করে।

