মেহেরপুর শহর আওয়ামীলীগের নির্বাচনী প্রস্তুতি সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ১২, ২০১৮

মেহেরপুর শহর আওয়ামীলীগের নির্বাচনী প্রস্তুতি সভা

মেহের আমজাদ,মেহেরপুর-আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর শহর আওয়ামীলীগের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর বাসষ্ট্যান্ডে শহর আওয়ামীলীগের আয়োজনে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলীর সঞ্চানালয়ে প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা জাকির হোসেন খান মিন্টু, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু,সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান,শহর আওয়ামীলীগের উপদেষ্টা আজিজ আহম্মেদ মতিন,১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনারুল ইসলাম,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জহির রায়হান সেন্টু, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইনসান আলী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলামিন হোসেন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বদরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক প্রবীর,৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হামিদুল ইসলাম,শহর কৃষকলীগের সভাপতি খোকন শেখ ইভা,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক,সাবেক সহ-সভাপতি রাজিবুর রহমান পিন্টু প্রমুখ। প্রস্তুতি সভায় মেহেরপুর- ১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষে নৌকা মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহব্বান জানানো হয়।

Post Top Ad

Responsive Ads Here