মেহেরপুরের চকশ্যামনগরে কপি বোঝাই ট্রাক উল্টে ৩টি ছাগলের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ১২, ২০১৮

মেহেরপুরের চকশ্যামনগরে কপি বোঝাই ট্রাক উল্টে ৩টি ছাগলের মৃত্যু

মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুরের চকশ্যাম নগর গ্রামে কপি বোঝাই একটি ট্রাক উল্টে ৩টি ছাগলের মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক সাইকেল আরোহী।

গতকাল মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলার চকশ্যাম নগর সরকারী প্রাথমিক বিধ্যালয়ের সামনে ওই  ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কপি বোঝাই দ্রুতগামী একটি ট্রাক চুয়াডাঙ্গা ট-১১-০৮৪৯ মোনাখালী থেকে মেহেরপুর আসার সময় পথিমধ্যে একটি ছাগলকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলে ৩টি ছাগলের মৃত্যু হয়। এবং কালু নামের এক ব্যাক্তি আহত হয় । ঘটনার পরপরই  চালক পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্র্ভিসের একটি দল মৃত্যু ছাগল ৩টি উদ্ধার করেন।

Post Top Ad

Responsive Ads Here