নিজস্ব প্রতিনিধি: নগরীর দক্ষিণ আগ্রাবাদ ছোট পুল এলাকায় আজ মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল দশটার দিকে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কর্মী সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম-১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নির্বাচনী প্রচারণা শুরু করেন।
এসময় খসরু বলেন, দেশের মানুষের ভোটাধিকার আদায়ের জন্য আন্দোলনের অংশ হিসাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। সরকারী দল নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বেপরোয়া হয়ে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার হয়রানি বাড়িয়ে দিয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এসব হয়রানি বন্ধ করতে হবে না হলে জনগন কখনো ক্ষমা করবে না।

