নাগেশ্বরী প্রতিনিধিঃআর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৮ উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও পরিষদের সহযোগিতায় ১১ ডিসেম্বর সকালে মুক্ত স্টেজে আলোচনা সভা ও বিভিন্ন কাজে অবদান রাখার জন্য ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্ত জয়িতা হলেন শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী পশ্চিম নাগেশ্বরীর জান্নাতুল আরমান, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যম জীবন শুরু করছেন যে নারী সাতানী পাড়ার নাজমা খাতুন, সফল জননী নারী পশ্চিম নাগেশ্বরীর রাবেয়া খাতুন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন কারী নারী আর্দশ পাড়ার নাহিন আখতার মুনমুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী কলেজ মোড়ের আনজুয়ারা বেগম। এসময় উক্ত অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা চেয়াম্যান আবুল কাশেম সরকার, নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাষ,মহিলা বিষয়ক অধিদপ্তর অফিসার জিন্নাতারা ইয়াসমিন,প্রাথমিক শিক্ষা অফিসার মোসলেম উদ্দিনসাহ,প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি লিটন চৌধুরী, যুব উন্নয়ন অফিসার মনজুরুল আলম,সাবেক ভাইস চেয়ারম্যান লাভলি বেগম, ডা.আইরিন পারভিন মুক্তা প্রমুখ।

