সরিষাবাড়ীতে হানাদারমুক্ত দিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ১২, ২০১৮

সরিষাবাড়ীতে হানাদারমুক্ত দিবস পালিত

জাহিদ হাসান,সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হল হানাদারমুক্ত দিবস। এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে বুধবার বর্ণাঢ্য কর্মসূচী পালিত হয়েছে।

 সকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বাউসি মুক্তিযুদ্ধ সরণী চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিকের মনোণীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ডাঃ মুরাদ হাসান বক্তব্য রাখেন।আরোও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ জামালপুর জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার সুজাত আলী ফকির,জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান,ঢাকা সোহরাওয়ার্দী বক্ষব্যাধী হাসপাতালের পরিচালক উত্তম কুমার বডুয়া, সরিষাবাড়ী  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সহ-সভাপতি মনির উদ্দিন,সাধারন সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম জামালপুর জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,পৌর মেয়র রকুনুজ্জামান রোকন, জাতীয় পার্টির উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গনে এসে সমাবেশ করে। 

Post Top Ad

Responsive Ads Here