লালপুরে নৌকার প্রার্থী বকুলকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ১২, ২০১৮

লালপুরে নৌকার প্রার্থী বকুলকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নাহিদ হোসেন,নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে আওয়ামীলীগ প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুলকে সংবর্ধনা দিয়েছে লালপুর ও বাগাতিপাড়া উপজেলার মুক্তিযোদ্ধারা।

 বুধবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া হাফেজিয়া মাদ্রাসায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুল ছাড়াও উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী, থানা আওয়ামীলীগের অন্যতম সদস্য আতাউর রহমান জার্জিস, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, ডেপুটি কমান্ডার মাজদার রহমান প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here