মেহেরপুরে আল্লাহ‘র দলের ৮ সদস্য ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০১৯

মেহেরপুরে আল্লাহ‘র দলের ৮ সদস্য ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে


মেহের আমজাদ, মেহেরপুর//
মেহেরপুর সদর থানায় পুলিশের হাত আটক ৩ মহিলা সহ নিষিদ্ধ ঘোষিত আল্লাহ‘র দলের ৮ সদস্যকে ৩ দিনের রিমান্ডে শেষে তাদের কারাগারে প্রেরন করা হয়েছে। গতকাল শনিবার জিজ্ঞাসাবাদ শেষে নিষিদ্ধ ঘোষিত আল্লাহ‘র দলের ৮ সদস্যকে ৩ দিনের রিমান্ডে শেষে কারাগারে পাঠানো হয়।  পুলিশ জানায়,এই ৩ দিনের রিমান্ডে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ন তথ্য পাওয়া গেছে।
উল্লেখ্য গত ১৭ সেপ্টেম্বর গোপন বৈঠক করার সময় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ক্যাম্পের পুলিশ রঘুনাথপুর আশ্রয় কেন্দ্র থেকে নিষিদ্ধ ঘোষিত আল্লাহ‘র দলের ৮ সদস্যকে আটক করে। আটককৃত সদস্যরা হলো মৌসুমী খাতুন, বন্যা খাতুন, আনজুরা খাতুন, রাহিবুল ইসলাম, সুমন ইসলাম, জিহাদ আলী, শহিদুজ্জামান ও শহিদুল ইসলামেকে আটক করে। পরদিন তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Post Top Ad

Responsive Ads Here