ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ভরিলহাট নেছারিয়া দাখিল মাদ্রাসায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে অভিভাবকদের এক মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত সমাবেশে এলাকার গন্যমান্য ব্যক্তি, শিক্ষাথীরা অংশগ্রহন করেন।
মাদ্রাসার শিক্ষক মোঃ জাহিদ হাসানের সঞ্চালনায় মাদ্রাসার সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিতে ¡ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মোঃ আলমাছ হোসাইন,সাবেক চেয়ারম্যান নুরুল হক মাতুব্বর,অভিভাবক সদস্য নান্নু মিয়া,নজরুল ইসলাম,ইমদাদুল হক মুরাদ মল্লিক,মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান বলেন, আধুনিক ও মানসম্মত শিক্ষা অর্জনের লক্ষ্যে অভিভাবকদের সচেতন হতে হবে। সরকার আধুনিক শিক্ষা অর্জনের লক্ষ্যে সকল ধরনের সুযোগ –সুবিধা নিশ্চিৎ করেছে।আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার কোন বিকল্প নেই।
