ফরিদপুরে আইডিএসইবি এর ৫ দফা দাবিতে মতবিনিময় সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০১৯

ফরিদপুরে আইডিএসইবি এর ৫ দফা দাবিতে মতবিনিময় সভা


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স (আইডিএসইবি) কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত ৫ (পাঁচ) দফা দাবী বাস্তবায়নে জেলা ও বিভাগীয় কমিটির কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকাল ১০টায় ফরিদপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিএসইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ মিরাজ হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিএসইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নূরে আলম, আইডিএসইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মোঃ হামিদুল ইসলাম রিগান।

আইডিএসইবি ফরিদপুর জেলা কার্যনির্বাহী কমিটি সভাপতি মোঃ ফারুক আলমের সভাপতিত্ব অন্যদের মধ্যে ছিলেন ফরিদপুর জেলার সকল দপ্তরের সার্ভে ইঞ্জিনিয়ারগন।

সভায় বক্তারা আইডিএসআইডিএসইবি কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৫ দফা দাবী বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগ/দপ্তরকে অনুরোধ জানান। তারা অবিলম্বে ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ারদের প্রানের দাবী দ্বিতীয় শ্রেনীর পদমর্যাদা (১০ম গ্রেড বেতন স্কেল) বাস্তবায়নের এবং সকল দপ্তরের সার্ভে প্রকৌশলীদের দ্রæত পদোন্নতি প্রদানের জন্য অনুরোধ করেন। তারা বলেন তাদের দাবী দ্রæত বাস্তবায়ন করা না হলে কেন্দ্রীয় কমিটি ঘোষিত কঠোর আন্দোলনে একাত্মতা ঘোষনা করে সকল আন্দোলনে একযোগে সক্রিয় অংশগ্রহন করা হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ সজল খন্দকার ও মোঃ শামীম হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা আইডিএসইবি এর সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক মোঃ সাইফুল ইসলাম।

Post Top Ad

Responsive Ads Here