মেহের আমজাদ,মেহেরপুর-
মেহেরপুরে সদর উপজেলার টেংরামারী শুটিং মোড় থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ শামীম (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত শামীম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার শিবনগর গ্রামের মহির উদ্দীনের ছেলে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, গতকাল বুধবার ভোর ৫টা দিকে শামীম ফেন্সিডিল বিক্রীর উদ্দেশ্যে মেহেরপুর সদর উপজেলার টেংরামারী শুটিং মোড়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই মিজবাহুর রহমান ও এ এস আই মাহাতাব সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়।পরে সেখান থেকে শামীমকে ৫০ বোতল ফেন্সিডিলসহ হাতে-নাতে তাকে আটক করে।শামীম হোসেনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।

