মেহের আমজাদ,মেহেরপুর-
মেহেরপুরে তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় মেহেরপুর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের দীঘিরপাড়া বস্তি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৭ নম্বর ওয়ার্ডের দীঘিরপাড়ায় বস্তি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন।
৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাফর ইকবাল, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর জাহাঙ্গীর, পৌর সচিব তফিকুল আলম প্রমুখ।
এ প্রকল্পের আওতায় ৮০ লক্ষ ৩০ হাজার ৮ শ ৬১ টাকা ব্যায়ে দীঘিরপাড়ায় ২২টি একক পাইখানা, ৪০০ মিটার ফুটপাত, ১৫০ মিটার আরসিসি ড্রেন, ২টি ডাষ্টবিন,২টি সোলার লাইট, ৬টি হস্তচালিত নলকুপ এবং ১০০টি গাছের চারারোপন করা হবে। দীঘিরপাড়া বস্তি উন্নয়ন কমিটি এ কাজ বাস্তবায়ন করবে।


