ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি অপরিবর্তিত, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে নতুন ৩৯ জন ভর্তি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ০২, ২০১৯

ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি অপরিবর্তিত, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে নতুন ৩৯ জন ভর্তি


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, গত ২৪ ঘন্টায় ৩৯জন নতুন রোগি ভর্তি হয়েছে হাসপাতাল গুলোতে। গতকাল ভর্তি হয়েছিলো ৪৬ জন রোগি। বর্তমানে জেলার হাসপাতাল গুলোতে ২৫০ জন ডেঙ্গু রোগি ভর্তি রয়েছে। তবে জেলায় এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে গেছেন  ১৩৭৬ জন ডেঙ্গু রোগি।  যেটাকে বড় সফলতা মনে করছেন চিকিৎসকরা।  

 
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মোহাঃ এনামুল হক জানান, গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত মোট ১৯৪১ জন ভর্তি হয়েছিলেন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৩৯ জন ডেঙ্গু রোগি। বর্তমানে ভর্তি আছেন ২৫০জন। এছাড়া ১৩৭৬ জন রোগি চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন, ৩০৮ জনকে ঢাকায় রের্ফাড করা হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সরকারী হিসেবে শিশুসহ এ পর্যন্ত ০৭ জন ডেঙ্গু রোগির মৃত্যু ঘটনা ঘটেছে।

Post Top Ad

Responsive Ads Here