মেহের আমজাদ,মেহেরপুর-
মুজিব বর্ষ ২০২০-২০২১ উপলক্ষে বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষে প্রশিক্ষন কর্মসূচীর উদ্বোধন করা হয়ছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসকের কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড.ইয়ারুল ইসলাম,পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী আসাদুজ্জামান,এজিএম ফরহাদ হোসেন,নাজিম উদ্দীন,সভাপতি সাহিদুজ্জামান, কোষাধ্যক্ষ আঃ রশিদ, পরিচালক রকিবুল ইসলাম প্রমুখ ।

