ফরিদপুরের ভাঙ্গায় ছাত্রীদের উত্যাক্ত করায় দুই ইভটিজারের জেল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ০৪, ২০১৯

ফরিদপুরের ভাঙ্গায় ছাত্রীদের উত্যাক্ত করায় দুই ইভটিজারের জেল


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্কুলগামী ছাত্রীদের উত্যাক্ত করার অপরাধে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে অভিযুক্ত দুই ইভটিজারের ১ জনকে ৬ মাসের ও অপরজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত।
 
দন্ডপ্রাপ্তরা হলো জেলার নগরকান্দা থানার পোরাদিয়া গ্রামের বাচ্চু ফকিরের ছেলে সুমন ফকির(২৫) এবং ভাঙ্গা থানার মাঝিকান্দা গ্রামের বিজয় কুমার সাহার ছেলে জয় কুমার সাহা(২৫)। এর মধ্যে সুমনকে ৬ মাসের ও জয়কে ৩ মাসের দন্ডাদেশ দিয়েছে আদালত।
 
এদের মধ্যে সুমন ফকির ভাঙ্গা বাজারের কাওছার হোটেলের কর্মচারী ও অপরজন হার্ডওয়ার দোকানে কর্মচারি।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) হিমাদ্রী খীসা জানায়, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছু বখাটে ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসছিল প্রশাসনের কাছে। কিন্তু ইভটিজারদের হাতেনাতে ধরা যাচ্ছিল না।
 
বুধবার সকালে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রভাতি শাখার মেয়েদের ক্লাস চলাকালীন সময়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সেসময় স্কুলের সামনে থেকে দুইজনকে আটক করা হয়, তারা স্কুলগামী মেয়ে শিক্ষার্থীদের বিভিন্ন ইশারা, অঙ্গভঙ্গীর মাধ্যমে উত্যক্ত করছিল।
 
তাদের আটক করে স্কুলের ভেতরে নিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেল তারা অনেক্ষণ ধরেই স্কুলে গেটে দাড়িয়ে ছাত্রীদের অশ্লীলভাবে উত্যাক্ত করছিল, যা যৌন হয়রানীর পর্যায়ে পরে।
 
পরে ইভটিজিং এর অপরাধে তাদের একজনকে ৬ মাসের ও অপরজনকে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
ইভাটিজারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করায় সাধুবাদ জানিয়েছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। আর এ ধরনের অভিযান চলমান রাখার কথা বলেছেন অনেকে।

Post Top Ad

Responsive Ads Here