ফরিদপুরের ডেঙ্গু সনাক্ত রোগি দুই হাজার অতিক্রম - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ০৪, ২০১৯

ফরিদপুরের ডেঙ্গু সনাক্ত রোগি দুই হাজার অতিক্রম


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত রোগির সংখ্যা দুই হাজার অতিক্রম করেছে। গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ফরিদপুরের হাসপাতাল গুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ২০১১ জন। এরমধ্যে সুস্থ্য রোগির সংখ্যা ১৪৫৫ জন।   

এদিকে গত ২৪ ঘন্টায় ৩৬ জন নতুন রোগি ভর্তি হয়েছে হাসপাতাল গুলোতে। গত মঙ্গলবার ভর্তি হয়েছিলো ৪০ জন রোগি। বর্তমানে জেলার হাসপাতাল গুলোতে ২১৬ জন ডেঙ্গু রোগি ভর্তি রয়েছে। তবে জেলায় এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে গেছেন  ১৪৫৫ জন ডেঙ্গু রোগি।  যেটাকে বড় সফলতা মনে করছেন চিকিৎসকরা। এদিকে আস্তে আস্তে কমে আসছে ডেঙ্গু রোগির সংখ্যা, তবে জেলার বাসিন্দাদের মধ্যে শঙ্কা রয়ে গেছে। 
 
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মোহাঃ এনামুল হক জানান, গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত মোট ২০১১ জন ভর্তি হয়েছিলেন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৩৬ জন ডেঙ্গু রোগি। বর্তমানে ভর্তি আছেন ২১৬ জন। এছাড়া ১৪৫৫ জন রোগি চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন, ৩১৯ জনকে ঢাকায় রের্ফাড করা হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সরকারী হিসেবে শিশুসহ এ পর্যন্ত ০৭ জন ডেঙ্গু রোগির মৃত্যু ঘটনা ঘটেছে।

Post Top Ad

Responsive Ads Here