ফরিদপুরের সদরপুরে ইলিশ ধরার অপরাধে ২১ জেলের কারাদন্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১৩, ২০১৯

ফরিদপুরের সদরপুরে ইলিশ ধরার অপরাধে ২১ জেলের কারাদন্ড


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা আড়িয়াল খাঁ নদ থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমান আদালত গত দুদিনে পৃথক দুটি অভিযান চালিয়ে ২১ জেলেকে আটক করে। এরমধ্যে শনিবার সন্ধ্যায় আটক ১৩ জেলের প্রত্যেককে মৎস রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০(৫) ধারায় ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্র্যামান আদালত। ভ্রামমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পূরবী গোলদার। 
 
অপরদিকে রবিবার দুপুরে আটক ৮ জেলের প্রত্যেককে মৎস রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০(৫) ধারায় ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্র্যামান আদালত। ভ্রামমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল। এময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস অফিসার বাপ্পি কুমার দাশ।

এছাড়াও শনিবার অভিযানের সময় নদী থেকে ৮ কিশোরকে আটক করে ভ্রাম্যমান আদালত। আটকৃত কিশোরদের ১ হাজার টাকা করে জরিমানা ও মোচলেকা দিয়ে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। 

পৃথক দুটি অভিযানে প্রায় ৪৮ হাজার মিটার কারেন্ট জাল ও ১ মন ২৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জালগুলো পুড়িয়ে ফেলা হয় ও জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরন করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here