ফরিদপুরের নগরকান্দায় অটো রিক্সা চালকের হাত-পা বাধা লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১৩, ২০১৯

ফরিদপুরের নগরকান্দায় অটো রিক্সা চালকের হাত-পা বাধা লাশ উদ্ধার


 
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা কানফরদীতে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে খাদের মধ্যে হাত-পা বাধা ও মুখে স্কচ টেপ পেচানো ভাসমান অবস্থায় এক অটো রিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম কালাম ফকির। সে উপজেলার চরযোশরদী ইউনিয়নের গজারিয়া গ্রামের খলিল ফকিরের ছেলে। 

নিহতের ছেলে লিটন ফকির জানান, শনিবার বিকেলে বাড়ি থেকে অটো রিক্সাটি নিয়ে বের হয়ে আর ফেরেনি। রোরবার সকালে স্থানীয়রা মরদেহটি পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে। 

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, নহরকান্দা সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এফ এম মহিউদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নগরকান্দা থানার পরিদর্শক  ( তদন্ত) মিরাজ হোসেন জানান, ওই ব্যক্তির পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার হাত পা বাধা ও মুখে স্কচ টেপ মোড়ানো রয়েছে। ধারনা করা হচ্ছে ছিনতাইকারীরা ব্যাটারিচালিত অটো রিক্সাটি ছিনিয়ে নেওয়ার সময় তাকে এভাবে হত্যা করে ফেলে রেখে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। 

Post Top Ad

Responsive Ads Here