টাঙ্গাইলে অন্তসত্বা ও শিশুকে জবাই করে হত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১৩, ২০১৯

টাঙ্গাইলে অন্তসত্বা ও শিশুকে জবাই করে হত্যা


জাহাঙ্গীর আলম, টাঙ্গাইলঃ
টাঙ্গাইলে সদর উপজেলার পৌর এলাকার ভাল্লুককান্দী গ্রামে সাত মাসের অন্তসত্ত¡া মা ও তার চার বছরের শিশু মেয়েকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা । পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে টাঙ্গাইল থানা পুলিশ। শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই নারী একই গ্রামের আলামিনের স্ত্রী লাকী বেগম(২২) ও তাদের মেয়ে আলিফা (৪)।

এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন,শনিবার দিবাগত রাত ১২টার দিকে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে মা ও মেয়েকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।



Post Top Ad

Responsive Ads Here