ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ইটভাঙ্গা গাড়ীর চাপাই এক কিশোর নিহত হয়েছে । মৃত রিজবি আহমেদ (১১) উপজেলার শিতলী গ্রামের মোঃ আশরাফুল ইসলামের পুত্র । মৃত রিজবির পিতা ও থানা পুলিশ জানায় শনিবার বিকাল ৫টা সময় রাস্তায় বাই সাইকেল চালাচ্ছিল এসময় হরিণাকুণ্ডু গামী জোড়াপুকুরিয়া গ্রামের স্যালো ইন্জিন চালিত ইটভাঙ্গা গাড়ী তাকে চাপা দিলে সে মারাতœক আহত হয় । এলাকাবাসী প্রথমে হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে আনে আবস্থার আবনতি হল তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথিমধ্যে জোড়াদাহ বাজারে পৌছালে তার মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে যানা গেছে।

