পদত্যাগের প্রশ্নই আসে না: মেনন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ২২, ২০১৯

পদত্যাগের প্রশ্নই আসে না: মেনন

সময় সংবাদ ডেস্ক// 
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ক্ষমতাসীন দলের শরিক রাশেদ খান মেননের বক্তব্য নিয়ে চিন্তিত জোটের সদস্যরা৷ এজন্য তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে বলে জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম৷

অপরদিকে ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন তার বিতর্কিত বক্তব্যের জন্য পদত্যাগ করবেন না জানিয়ে ডয়চে ভেলেকে বলেন, ‘আমি পদত্যাগ করব না৷ পদত্যাগের প্রশ্নই আসে না৷’

এদিকে বিতর্কিত বক্তব্যের কারণে রাশেদ খান মেননের পদত্যাগ করা উচিত বলে ডয়চে ভেলেকে মন্তব্য করেছেন ১৪ দলের আরেক শরিক সাম্যবাদী দলের প্রধান দিলীপ বড়ুয়া।

দিলীপ বড়ুয়া বলেন, ‘তিনি (মেনন) কেন বলেছেন, তাঁর কথা সঠিক কিনা সেটার জবাব আমি দেব না৷ তবে তিনি যা বলেছেন তা পদত্যাগ করেই বলা উচিত ছিল৷ তার দুটি অবস্থানতো একসঙ্গে হয় না৷’
দিলীপ বড়ুয়ার এ বক্তব্যের জবাবে ডয়চে ভেলেকে রাশেদ খান মেনন বলেন, ‘আমি পদত্যাগ করব না৷ পদত্যাগের প্রশ্নই আসে না৷ এটাতো শুধু নৈতিকতার প্রশ্ন নয়, এরসঙ্গে রাজনৈতিক প্রশ্নও জড়িত আছে৷ ১৯৮৬ সালেওতো বলা হয়েছিল মিডিয়া ক্যু হয়েছিল৷ তারপরওতো সবাই পার্লামেন্টে ছিল৷ পদত্যাগ না করেও ভোটের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়া যায়।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ডয়চে ভেলেকে বলেন, ‘উনি (মেনন) যা বলেছেন তা নতুন কিছু না৷ এটা দেশের সবাই জানেন৷ সারা বিশ্বের মানুষ জানেন৷ ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে কী হয়েছে সেটা কারুর অজানা নয়৷’

Post Top Ad

Responsive Ads Here