সাগরপথে মালয়েশিয়াগামী ২৫ রোহিঙ্গা উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ২৪, ২০১৯

সাগরপথে মালয়েশিয়াগামী ২৫ রোহিঙ্গা উদ্ধার


সময় সংবাদ ডেস্ক//
সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় নারী ও শিশুসহ অন্তত ২৫ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে মহেশখালীর সোনাদিয়া চর থেকে তাদের উদ্ধার করা হয়েছে।দালালের মাধ্যমে মালয়েশিয়া পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে উদ্ধার হওয়া রোহিঙ্গারা।

রোহিঙ্গাদের একজন জানান, তাদেরকে সাগর পথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার চুক্তিতে একজন দালালকে টাকা দেয় তারা। এ লক্ষ্যে দুইদিন আগে রাতের আঁধারে তাদেরকে একটি নৌকায় উঠানো হয়। বেশ কিছু সময় সমুদ্রে নৌকা চালানোর পর শনিবার রাতে তাদেরকে মহেশখালীর সোনাদিয়া দ্বীপে এনে নামিয়ে দেয়া হয়। এখান থেকে তাদেরকে অন্য নৌকায় করে মালয়েশিয়া নিয়ে যাওয়া হবে বলেও জানানো হয়। তবে দালালদের সঠিক নাম পরিচয়ও জানে না তারা।

মহেশখালী থানার ওসি সাংবাদিকদের জানান, রোহিঙ্গাদের পাচার করা হচ্ছে খবর পেয়েই পুলিশ পাঠানো হলে সোনাদিয়ার মগ চর এলাকা থেকে মোট ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন নারী, ১১ জন পুরুষ ও ২ জন শিশু রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here