চিত্রশিল্পী মুর্তজা বশীর মারা গেছেন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ১৫, ২০২০

চিত্রশিল্পী মুর্তজা বশীর মারা গেছেন

সময় সংবাদ ডেস্ক//
স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী মুর্তজা বশীর আজ (শনিবার) সকালে মারা গেছেন।

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ১০ মিনিটে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

শিল্পীর পারিবারিক বন্ধু আলোকচিত্রী মোহাম্মদ আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মুর্তজা বশীর দীর্ঘদিন ধরেই হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছিলেন।

এর আগে, বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নেয়া হয়। 

চিত্রশিল্পী মুর্তজা বশীর ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহর ছেলে। তিনি ১৯৩২ সালের ১৭ অগাস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। ৮৮ বছর বয়সী এ চিত্রশিল্পী এর আগেও বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯৮০ সালে একুশে পদক পান মুর্তজা বশীর। একই কাজে স্বাধীনতা পুরস্কার পান ২০১৯ সালে। কর্মজীবনে তিনি দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

বাংলাদেশে বিমূর্ত ধারার চিত্রকলার অন্যতম পথিকৃৎ মুর্তজা বশীর। পেইন্টিং ছাড়াও ম্যুরাল, ছাপচিত্রসহ চিত্রকলার বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন তিনি। এছাড়া লিখেছেন বই এবং গবেষণা করেছেন মুদ্রা ও শিলালিপি নিয়েও।


Post Top Ad

Responsive Ads Here