মংলায় “অপারেশন এক্স” বই এর মোড়ক উন্মোচনে ইন্ডিয়া নেভি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ১০, ২০২১

মংলায় “অপারেশন এক্স” বই এর মোড়ক উন্মোচনে ইন্ডিয়া নেভি


    
সঞ্জিব দাস :  
ড. যশোদা জীবন দেবনাথ ডিজিটাল বাংলাদেশ ব্যাংকিং জগতের প্রবক্তা বলা হয়ে থাকে। তিনি গত করোনা কালিন সময়ে নিজের জীবন কাহিনী নিয়ে লিখেন আমার জীবনের গল্প নামে একটি বই। বইটি দারুন জনপ্রিয়তা পাই দেশ এবং দেশের বাইরে।
জীবন কাহিনী নিয়ে লেখা বইটিতে চলে আসে তার বাল্যকাল থেকে পরিনত বয়স পর্যন্ত নিদারুন জীবন কষ্টের কাহিনী। 


আর এবার তিনি “অপারেশন এক্স”; Operation X: The Untold Story of India's Covert Naval War in East Pakistan. ইন্ডিয়ান নেভির ক্যাপ্টেন এম.এন.আর সামন্ত ও সনদীপ ইউনিথান এর ইংরেজিতে লেখা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়ের বাইটির বাংলায় অনুবাদ করেন। আমাদের স্বাধীনতা যুদ্ধের সূবর্নজয়ন্তী উপলক্ষে এই বইটির মোড়ক উন্মোচনে নৌপথে মংলায় আসেন ইন্ডিয়ান নেভির একটি উচ্চ পর্যায়ের দল দুটি নৌযুদ্ধ জাহাজে করে। 


মঙ্গলবার রাতে ইন্ডিয়ান নেভির দুটি (নৌ-যুদ্ধ) জাহাজের মধ্যে মোড়ক উন্মোচন করেন বাংলাদেশে ইন্ডিয়ার রাষ্ট্রদূত বিক্রম কুমার দোড়াইস্বামী, খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক, লেখক ড. যশোদা জীবন দেবনাথ, বিসিসিআই এর পরিচালক ও হায়াসিনথ্ ফ্যাশন ফ্রেব্রিক্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ খায়ের মিয়া ছাড়াও শতাধিক নেভাল অফিসার এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।


এসময় উপস্থিত অতিথিরা ইংরেজি ভাষা থেকে “অপারেশন এক্স” বইটির বাংলায় অনুবাদ করায় লেখক ড. যশোদা জীবন দেবনাথকে ধন্যবাদ জানান। একই সাথে তারা আশা প্রকাশ করেন সামনের দিনে বাংলায় রচিত এই বইটি এখন থেকে পাঠকের হাতে হাতে পৌছে যাবে। এতে সব শ্রেনির পাঠক দেশের যুদ্ধকালিন সময়ে প্রকৃত ঘটনা জানতে পারবে খুব সহজে।  

Post Top Ad

Responsive Ads Here