ওবায়দুল ইসলাম রবি, রাজশাহীঃ
রাজশাহীতে রাষ্ট্রদ্রোহিতার মামলা হচ্ছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ ৪ নেতার বিরুদ্ধে। এই মামলায় আসামিরা হলো বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু (৬২), বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদুস তালুকদার দুলু (৫৭), রাজশাহী মহানগর বিএনপির সভাপতি সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল (৫৪) এবং সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন (৫৫)।
গত ২ মার্চ নাইস কনভেনশন সেন্টারে বিএনপি’র রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন- নগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল। স ালনা করেন- সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। ওই বিভাগীয় সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার (৯ মার্চ) সকালে ১১ টার দিকে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর দরখাস্ত প্রদান করেছেন-নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মুসাব্বিরু ইসলাম (৪০)। অভিযোগের পত্রে উল্লেখ করা হয়- গত ২ মার্চ রাজশাহী বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতি ঘৃণা বিদ্বেষ সৃষ্টি এবং প্রাণ নাশের মাধ্যমে নির্বাচিত সরকার উৎখাতের অসৎ উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু প্রকাশ্যে হুমকী দিয়েছে। ওই সমাবেশে মিনু বলে-“হাসিনা তুমি রেডি হও- আজ সন্ধ্যার সময়- কালকে সকাল তোমার নাও হতে পারে। স্মরণ করে দিয়ে বলেন, তোমার মনে নাই ৭৫ সাল (উল্লেখ্য ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বিএনপি এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মদদে কর্ণেল ফারুখ রশিদসহ কতিপয় বিপথগামী সামরিক বাহিনীর লোক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে) ওই ঘোষণার পর থেকেই বিএনপি নেতা কর্মীদের মঝে উগ্রভাব প্রকাশ পাই।
বিএনপি’র কতিপয় নেতা কর্মী সমাবেশে উদ্দেশ্যে মূলকভাবে ফেইসবুকে লাইভ সস্প্রচার করে। সমাবেশে মে থাকা বিএনপির কেন্দ্রিয় নেতা রুহুল কুদুস তালুকদার দুলুসহ অন্যন্যা আসামীরা ঘৃণা- বিদ্বেষ এবং দ্ব›দ্ব সৃষ্টি লক্ষে বক্তব্য দিয়েছে। ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন নির্বাচিত সরকার উৎখাতের হুমকি পরিদর্শন করা হয়।
অভিযোগ পত্রে আরো বলা হয়, আসামীগণ পরস্পর যোগসাজোম ও পূর্ব পরিকল্পিত ভাবে বিভাগীয় সমাবেশ’র আয়োজন করে। তাদের মূল উদ্দেশ্য ছিল সমাবেশের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাসহ নির্বাচিত সরকার উত্থাতের প্রকাশ্য ঘোষণা ও হুমকি প্রদর্শন করে রাষ্ট্রদ্রোহীতার অপরাধ করেছে। আসামীরা সমাবেশের বক্তব্য ও কার্যকলাপ বাংলাদেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রতি বিপদ জনক ও হুমকী স্বরূপ অপরাধ করেছে।
মামলার বাদি মুসাব্বিরুল ইসলাম গনমাধ্যমকে বলেন, গত ২ মার্চ বিএনপি সমাবেশের নামে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে কটুক্তি ও প্রাণ নাশের হুমকিসহ রাষ্ট্রবিরোধী, সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকার কারণে এই মামলা করা হয়েছে। বিএনপির চার নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার জন্য জেলা ম্যাজিস্ট্রেট কাছে দরখাস্ত জমা দেয়া হয়েছে। পুলিশ কমিশনারের মাধ্যমে তদন্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রাণালয়ের অনুমোদন পরে নিয়মিত মামলা হবে বলে তিনি জানান।

