ফরিদপুরে নন্দন সমবায় সমিতি ও নন্দন টেডিং এর যাত্রা শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মার্চ ০৮, ২০২১

ফরিদপুরে নন্দন সমবায় সমিতি ও নন্দন টেডিং এর যাত্রা শুরু


ফরিদপুর প্রতিনিধি
“মানুষ মানুষের জন্য” মানবতার শ্লোগানে ফরিদপুরে শুভ উদ্বোধন হলো নন্দন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এবং নন্দন ট্রেডিং লিমিটেডের। এ উপলক্ষে সোমবার রাতে শহরের হোটেল র‌্যাফেলস ইনন্ এর হলরুমে এক জমকালো আয়োজন করা হয়। 


ফরিদপুর পল্লী প্রগতি সহায়ক সমিতি এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অলিয়ার রহমান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। 


এসময় নন্দন লিমিটেডের প্রধান পৃষ্ঠোপোষক হিসেবে মূল বক্তব্য রাখেন বেঙ্গল ব্যাংকের পরিচালক, টেকনো মিডিয়া লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ(সিআইপি)। 


অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিসিসিআই এর পরিচালক ও হায়াসিনথ্ ফ্যাশন ফ্রেব্রিক্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ খায়ের মিয়া, সরকারী রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ অসীম কুমার সাহা, সরকারী দগ্ধু খামারের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার সাহা, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা বিজন কুমার নন্দী, সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিরাজ মোহন কুন্ড, বিশিষ্ট ব্যবসায়ী অমর প্রসাদ ধানুকা প্রমূখ।


অনুষ্ঠানের শুরুতেই নন্দন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এবং নন্দন ট্রেডিং লিমিটেড এর নানা কর্মযজ্ঞ তুলে ধরেন এর প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্বজিৎ কুমার সাহা তনু। 


এসময় তার বক্তব্য নন্দনের নানা প্রকল্প এর মধ্যে ১০টাকা সঞ্চয় ও ঋণদান, আধুনিক মানের হাসপাতাল, ডেইরী ফার্ম, মৎস চাষ, মেগা মল সহ নানা প্রকল্পের সার্বিক ধারনা দেন আগত অতিথিদের মাঝে। তিনি এসব প্রকল্পে তার অগ্রযাত্রায় সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন এসময়।

Post Top Ad

Responsive Ads Here