কলাপাড়ায় মালবাহী হামজার ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ০২, ২০২১

কলাপাড়ায় মালবাহী হামজার ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু



রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:   কলাপাড়ায় মালবাহী হামজার ধাক্কায় রাতুল ইসলাম জিহাদ (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে । সোমবার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায়  স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে কর্তব্যরত চিকিৎসক। বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পৌঁছার আগেই সন্ধ্যায় পথিমধ্যেই সে মারা যায় । মৃত শিশু রাতুল ইসলাম জিহাদ লোন্দা গ্রামের মো: হাবিব মোল্লার ছেলে। 


ধানখালী ইউপি চেয়ারম্যান মো: রিয়াজ তালুকদার জানান, ধানখালী ইউনিয়নের লোন্দা বালুর মাঠ থেকে বালু নিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার সময় চলন্ত হামজার সাথে শিশুটি ধাক্কা খায় ।


কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, শিশু মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে । 


Post Top Ad

Responsive Ads Here