কলাপাড়ায় সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে সাংবাদিকদের অর্ধদিবস কলম বিরতি পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ০২, ২০২১

কলাপাড়ায় সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে সাংবাদিকদের অর্ধদিবস কলম বিরতি পালন



রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কলাপাড়ায় কর্মরত সাংবাদ কর্মীরা দেশব্যাপী সাংবাদিকদের উপর চলমান হামলা, মামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে অর্ধদিবস কলম বিরতি পালন করেছে । সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত কলাপাড়া প্রেসক্লাবে  বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা এ কর্মসূচি পালন করেন । বাংলাদেশ মফস¦ল সাংবাদিক ফোরামের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

 

কর্মবিরতি পালনে এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু, মহিপুর থানা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এইচ আর মুক্তা। কলাপাড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ  উপস্থিত ছিলেন। 


এসময় নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক মুজাক্কির হত্যাকারীদেরসহ সকল সাংবাদিক নির্যাতনকারীদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা এবং কর্মসূচি অব্যাহত রেখে কঠোর আন্দোলনের ঘোষনা দেন সাংবাদিকমহল।




সময়/রাজ

Post Top Ad

Responsive Ads Here