সিলেট প্রতনিধিঃ
হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক মাওলানা শাহিনুর পাশা চৌধুরীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে সিলেট নগরীর বনকলাপাড়া আব্বাসী জামে মসজিদ থেকে তাকে আটক করে সিআইডির ঢাকার একটি টিম।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের।
তিনি বলেন, সিআইডির ঢাকার একটি টিম অভিযান চালিয়ে মাওলানা শাহিনুর পাশা চৌধুরীকে আটক করে।
পুলিশের একটি সূত্র জানায়, মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে হেফাজতের তাণ্ডবে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে।

