দোয়ারাবাজার প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নার গাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী পান্ডার বাঁধের উপর ছাতক সুনামগঞ্জ মহাসড়কের যাত্রীছাউনি ও ব্যবসা প্রতিষ্টানের পাশে পাবলিক-টয়লেট স্থাপনে পরিবেশ দূষণের শংষ্কায় পথচারী ও দর্শনার্থীরা। শ্যামলবাজার পরিচালনা কমিটির সভাপতি বিএনপি নেতা মোঃ নুর-উদ্দিনের ব্যক্তিগত স্বার্থ হাছিলের জন্য এই অপরিকল্পিত পাবলিক টয়লেট স্থাপনের কাজ শুরু করেছে। যা পথচারী, ব্যবসায়ী ও দর্শনার্থীদের নোংরা পরিবেশ সহ দুর্গন্ধের কবলে পরতে হবে বলে শঙ্কিত স্থানীয়রা।
সেতু এন্টারপ্রাইজ নামে টিকাদারী প্রতিষ্ঠান ৪ লাখ ৮০ হাজার টাকা ব্যায়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর কতৃকএই পাবলিক টয়লেটের নির্মান কাজ হচ্ছে।
শ্যামক-বাজার কমিটির সভাপতি ও ক্যাশিয়ারের অর্ন্ত-দ্ধন্দ্বের কারণে ক্যাশিয়ার শহীদুলের ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করার জন্য উঠেপড়ে লেগেছে বাজার কমিটির সভাপতি ও বিএনপি নেতা নুরু-উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোনে অভিযোগটি জানানো হলে বর্তমানে পাবলিক টয়লেট নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দ্দেশ দেন তিনি।
বাজার কমিটির কোষাধ্যক্ষ(ক্যাশিয়ার) শহীদুল ইসলাম বলেন, শ্যামলবাজার এলাকায় সরকারি খাস জমি থাকা সত্ত্বেও আমার দোকান ও ছাতক সুনামগঞ্জ মহাসড়কের উপরে পাবলিক টয়লেট স্থাপন অপরিকল্পিত সিদ্ধান্ত।
মানুষ চলাচলে দুর্গন্ধের পাশাপাশি পরিবেশ দূষিত হয়ে রোগবালাই ছড়াবে।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা হারুন মিয়া বলেন, আমরা বলেছিলাম পাবলিক টয়লেটটি রাস্তা থেকে একটু দুরে বসানোর জন্য। বাজার কমিটির সভাপতি তা মানতে নারাজ।
অভিযুক্ত শ্যামলবাজার পরিচালনা কমিটির সভাপতি বিএনপি নেতা মোঃ নুরুদ্দিন জানান, যেখানে পাবলিক টয়লেট স্থাপনের কাজ শুরু হয়েছে এখানেই স্থাপন হবে। টয়লেট স্থাপনে বাঁধা দেওয়ায় কারো ক্ষমতা নেই।
এব্যাপারে দোয়ারাবাজার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আক্কাছ আলী বলেন, স্থানীয়ভাবে কিছু সমস্যা থাকার কারণে বর্তমানে শ্যামল বাজারের পাবলিক টয়লেটের কাজ বন্ধ রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার ঘটনাস্থলে গিয়ে দেখে জায়গা পরিবর্তন করতে হলে জায়গা পরিবর্তন করে পাবলিক টয়লেটের কাজ বাস্তবায়ন করবেন বলে জানান।

