সালথার নবকাম পল্লী কলেজে দুই দিনব্যাপী পিঠা মেলার উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সালথার নবকাম পল্লী কলেজে দুই দিনব্যাপী পিঠা মেলার উদ্বোধন

সালথার নবকাম পল্লী কলেজে দুই দিনব্যাপী পিঠা মেলার উদ্বোধন
সালথার নবকাম পল্লী কলেজে দুই দিনব্যাপী পিঠা মেলার উদ্বোধন



সালথা (ফরিদপুর) প্রতিনিধি: 

ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী কলেজে বর্ণাঢ্য আয়োজনে দুই দিনব্যাপী পিঠা মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কলেজ পরিবারের উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান।


উদ্বোধন শেষে অতিথিদের সঙ্গে নিয়ে তিনি মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ দেন।


এবারের পিঠা মেলায় মোট ৮টি স্টল অংশ নিয়েছে। স্টলগুলোতে দেশীয় ঐতিহ্যের নানা স্বাদের পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে চিতই পিঠা, দুধ চিতই, ভাপা পিঠা, পাটিসাপটা, পুলি পিঠা, তেলপিঠা, মাংসপিঠা, মাছপিঠা, তারা পিঠা, জামাই পিঠাসহ নানা ধরনের গ্রামীণ ঐতিহ্যবাহী পিঠা।


অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, উপাধ্যক্ষ মিজানুর রহমান, কো-অপ্ট সদস্য মো. নজরুল ইসলাম, বিএনপি নেতা বাবুল হোসেনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।


অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান বলেন, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মানসিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুই দিনব্যাপী এই পিঠা মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।


আয়োজকদের মতে, এ মেলা শুধু খাবারের উৎসব নয়; এটি গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করার একটি মিলনমেলা।



Post Top Ad

Responsive Ads Here