আজ থেকে শতভাগ যাত্রী নিয়ে চলছে গণপরিবহন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ১৯, ২০২১

আজ থেকে শতভাগ যাত্রী নিয়ে চলছে গণপরিবহন


 


নিজস্ব প্রতিবেদকঃ



রাজধানীতে আজ বৃহস্পতিবার ভোর থেকে শতভাগ যাত্রী নিয়ে চলছে গণপরিবহন। এর আগে গত ১১ আগস্ট থেকে শতভাগ যাত্রী নিয়ে অর্ধেক গণপরিবহন চলাচল শুরু করে।

এদিকে আজ সকালে রাজধানীর যাত্রাবাড়ী, গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টনসহ বিভিন্ন সড়কে যানজট দেখা গেছে। তবে গণপরিবহনে যাত্রীদের তেমন একটা আধিক্য দেখা যায়নি। খুব কম সংখ্যক পরিবহনেই দাঁড়িয়ে যাত্রী পরিবহন করতে দেখা গেছে।


বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সড়কে শতভাগ গণপরিবহন চলাচলের বিষয়ে বেশ কিছু নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।


সংস্থার পরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ্বাসের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না এবং দাঁড়িয়ে কোনো যাত্রী বহন করা যাবে না। আগের ভাড়ায় (৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে না) গণপরিবহন চলবে।

গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার/কন্ডাক্টর, হেলপার-কাম ক্লিনার এবং টিকিট বিক্রয়কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা মাস্ক পরিধান/ব্যবহার নিশ্চিত করতে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। যাত্রার শুরু ও শেষে যানবাহন পরিষ্কার-পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। এছাড়াও গাড়ির মালিকের পক্ষ থেকে যাত্রীদের হাতব্যাগ, মালপত্র জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করতে হবে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।


করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। তখন ২৩টি শর্ত দেয়া হয়। সেই বিধিনিষেধের মেয়াদ গত ৫ আগস্ট রাত ১২টায় শেষ হয়। পরে কিছুটা শিথিলতা এনে বিধিনিষেধের মেয়াদ গত ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল।

Post Top Ad

Responsive Ads Here