১০০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যাবসায়ী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ১৯, ২০২১

১০০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যাবসায়ী আটক




জেলা প্রতিনিধিঃ


 নওগাঁয় ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। বুধবার দিবাগত রাত ১টার দিকে শহরের বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৫ রাজশাহী ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার সকালে সাড়ে ৮টায় র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।


আটকরা হলেন, কুমিল্লা জেলার মুরাদনগর থানার দিলারপুর গ্রামের খুরশিদের ছেলে আবুল বাশার ও হীরাকান্দা গ্রামের মান্নানের ছেলে (চালক) শাহজালাল।


প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, র‌্যাব-৫ রাজশাহী ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একটি কাভার্ডভ্যানে করে মাদকসহ কুমিল্লা থেকে নওগাঁ হয়ে বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১টায় নওগাঁ শহরের বাইপাস মোড়ে একটি চেকপোস্ট বসিয়ে সাদা রঙের একটি কাভার্ডভ্যানকে থামার জন্য সংকেত দেয়। পরে তারা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কাভার্ডভ্যানটি থামিয়ে তল্লাশি করে ১০০ কেজি গাঁজা, পানির বোতল, টিস্যু, গাড়ির কাগজপত্র, চার হাজার টাকা উদ্ধারসহ গাড়িটি জব্দ করা হয়। চালকসহ দুইজনকে আটক করা হয়। 
























র‌্যাব-৫ আরো জানায়, তাদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here