রামেকে ১ দিনে ৯ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ১৯, ২০২১

রামেকে ১ দিনে ৯ জনের মৃত্যু


 


সময় সংবাদ ডেস্কঃ



রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৪ নারীসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৫ জন, উপসর্গ নিয়ে ৩ জন এবং করোনা নেগেটিভ হয়েও ১ জন মারা গেছেন। 

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। নতুন ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে।


রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে রাজশাহীর ১ জন, নাটোরের ১ জন ও পাবনার ৩ জন মারা গেছেন। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর ১ জন ও পাবনার ২ জন। এছাড়া করোনা নেগেটিভ হয়েও নওগাঁর ১ জন মারা গেছেন। 


তিনি আরো জানান, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৬১ জন। একদিনে নতুন ভর্তি হয়েছেন ৩০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন।



এর আগে বুধবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজের দুটি পিসিআর ল্যাবে ৮৮৫ জনের নমুনা পরীক্ষায় ১২১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১৫.০৩%।

Post Top Ad

Responsive Ads Here