পোশাক পরিবর্তন হলেও পরিমনির মাস্ক অপরিবর্তিত রয়েছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ১৯, ২০২১

পোশাক পরিবর্তন হলেও পরিমনির মাস্ক অপরিবর্তিত রয়েছে


 



নিজস্ব প্রতিবেদকঃ


গ্রেফতারের দিন পরীমনি যে পোশাক পরে ছিলেন, সেটি নিয়েও নানা আলোচনা হয়েছে। কারণ এর আগের বারও আদালতে তাকে একই পোশাক ও মাস্কে দেখা গেছে। পরীমনির আজ তৃতীয় দফায় আদালতে হাজির হলে, তাকে নতুন পোশাকে দেখা যায়। তবে তার মুখে মাস্ক আগেরটাই দেখা গেছে।

বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটে পরীমণির নানা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হন পরীমনি। কয়েকজনের সহায়তায় তিনি আদালতের এজলাসের দিকে যান।


ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে শুনানি শেষে চিত্রনায়িকা পরীমনির তৃতীয় দফায় আরও এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


এ দিন আদালতের এজলাসে উপস্থিত নানা শামসুল হকের সঙ্গে দেখা হয় পরীমনির। এ সময় নাতনী পরীমনি কাঠগড়ায় দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। শামসুল হক ও আরও দুইজন কাঠগড়ায় থাকা পরীমনির সঙ্গে পাঁচ মিনিট কথা বলার সুযোগ পান।



চিত্রনায়িকা পরীমনিকে গত ৫ আগস্ট জিন্স প্যান্ট ও শার্ট পরিহিত অবস্থায় আদালতে হাজির করা হয়েছিল। গত ১০ আগস্ট একই পোশাকে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে নেয়া হয়। তাকে একই পোশাকে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী।

Post Top Ad

Responsive Ads Here