অবশেষে নানাভাইয়ের সাথে কথা বললেন পরীমনি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ১৯, ২০২১

অবশেষে নানাভাইয়ের সাথে কথা বললেন পরীমনি


 আলোচিত চিত্রনায়িকা পরীমনির তৃতীয় দফায় আরো এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন। 

এদিন আদালতের এজলাসে উপস্থিত নানা শামসুল হকের সঙ্গে দেখা হয় পরীমনির। এ সময় নাতনী পরীমনি কাঠগড়ায় দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।



সময় সংবাদ ডেস্কঃ



পরীমনির নানা ও আরো দুইজন কাঠগড়ায় থাকা পরীমনির সঙ্গে পাঁচ মিনিট কথা বলেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরীমনিকে আদালত থেকে বিশেষ নিরাপত্তায় নিয়ে যায়।


বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটে পরীমনির নানা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হন। কয়েজনের সহায়তায় তিনি আদালতের এজলাসের দিকে যান।





এর আগেও গত ১০ আগস্ট রিমান্ড শুনানির দিন আদালতে নাতিন পরীমনিকে দেখতে এসেছিলেন নানা শামসুল হক। তবে তাদের ওই দিন দেখা হয়নি।

Post Top Ad

Responsive Ads Here